


আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আপনার ৩-৫ বছর বয়সী সন্তানকে প্রি-স্কুলে দিবেন। এই সিদ্ধান্তের জন্যে আপনার অভিনন্দন প্রাপ্য! কারণ, সচেতন অভিভাবক হিসেবে একটি সঠিক সিদ্ধান্তই আপনি নিয়েছেন। প্রথমবার স্কুলে দেওয়ার সিদ্ধান্তটা মা-বাবার জন্য খুব বড় একটা মুহূর্ত। কোন স্কুল ভালো হবে, বাসা থেকে দূরত্ব কত, শিক্ষকরা কেমন, পরিবেশ নিরাপদ কি না, কারিকুলাম কেমন, এসব প্রশ্ন মাথায় ঘুরতেই থাকে।
প্রি-স্কুলের (Pre-school) ক্ষেত্রে এই সিদ্ধান্ত আরও গুরুত্বপূর্ণ। কারণ এটি শিশুর স্কুলজীবনের প্রথম ধাপ। এখানে সে শুধু পড়াশোনা শুরু করে না; বরং নতুন পরিবেশে মানিয়ে নেয়া, অন্য শিশুদের সঙ্গে মেশা, ছোট নির্দেশনা মানা, রুটিনে থাকা এবং ধীরে ধীরে আত্মবিশ্বাসী হতে শেখে।
বাংলাদেশে এখন বিভিন্ন শহরে অনেক ধরনের Pre-school playgroup, daycare-preschool এবং international curriculum ভিত্তিক লার্নিং সেন্টার আছে। তাই ভালো প্রি-স্কুল খুঁজতে হলে শুধু নাম বা ভবন দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। দরকার সচেতনভাবে যাচাই করা।
এই ব্লগে আমরা বাংলাদেশের নির্বাচিত কিছু প্রি-স্কুল(Pre -school) এর তালিকা দিচ্ছি, আশা করি আপনাদের কাজে লাগবে।
নাম | এলাকা | যোগাযোগের ঠিকানা | স্কুলের ধরন |
| Canadian Maple International School (CMIS) | Madani Avenue, Satarkul, United City, Dhaka | cmis.com.bd | ক্যামব্রিজ কারিকুলাম ও ইসলামিক মূল্যবোধের সমন্বয় করে। শিক্ষার্থীদের সামগ্রিক একাডেমিক উন্নতি ও নৈতিক বিকাশ নিশ্চিত করে। |
| Maple Bear Canadian School | Gulshan, Dhaka | maplebearsouthasia.com/gulshandhaka | কানাডিয়ান এডুকেশন সিস্টেম প্র্যাকটিস করে। শিশুদের সৃজনশীলতাকে প্রাধান্য দেয়। |
| International Hope School Bangladesh (IHSB) | House 9, Road 111, Gulshan-2, Dhaka-1212 | info@ihsb.edu.bd | খেলার ছলে শেখার (প্লে-বেসড লার্নিং) জন্য বিশেষ পরিবেশ। শিশুদের সৃজনশীলতা ও কৌতূহলকে অনুপ্রাণিত করে। |
| Singapore School Kinderland | Gulshan, Dhaka | singaporeschoolkinderland.net | সিঙ্গাপুরের কারিকুলাম। মূল্যবোধভিত্তিক শিক্ষা। |
| Kids Time, Gulshan | House 32, Road 123, Gulshan, Dhaka | togumogu.com | হাতে-কলমে শিক্ষা এবং ইন্টারঅ্যাকটিভ পড়াশোনায় প্রাধান্য দেয়। |
| Dreamy Days Care | Gulshan, Dhaka | +8801775717513 | খেলাধুলাভিত্তিক পড়াশোনা। কগনিটিভ ফাংশন এবং সামাজিক ও আবেগীয় বুদ্ধিবৃত্তিকে প্রাধান্য দেয়। |
| Manarat Dhaka International School and College | Plot CEN 16, Road 104, Gulshan-2, Dhaka-1212 | manaratcollege.edu.bd | ক্যাম্ব্রিজ কারিকুলামে পড়ানো হয়। ইসলামিক মূল্যবোধকে প্রাধান্য দেয়। |
| Academia School – Gulshan Campus | Gulshan, Dhaka | academiaschool.edu.bd | বৃটিশ কারিকুলামে পড়ানো হয়। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে অর্জনকে প্রাধান্য দেয়া হয়। |
| Scholastica – Gulshan Campus | Gulshan, Dhaka | scholasticabd.com | ক্যাম্ব্রিজ কারিকুলামে পাঠদান করা হয়। |
| Canadian Trillium School | House 7, Road 62, Gulshan-2, Dhaka-1212 | cts.edu.bd | পরীক্ষামূলক এবং সৃষ্টিশীল নানারকম কার্যক্রম পরিচালিত হয়। |
| Playpen | House 545/A, Block J, Road 19, Bashundhara R/A, Dhaka-1229 | playpen.edu.bd | ক্যাম্ব্রিজ কারিকুলামে পাঠদান করানো হয়। |
| British Primary School Dhaka | Banani, Dhaka | bpsd.com.bd | ক্যাম্ব্রিজ কারিকুলামে পাঠদান করানো হয়। |
| Name | Location | Contact Information | Description |
| Ikigai Daycare and Preschool | House-2/10, Humayun Road, Mohammadpur, Dhaka | +8801772523070, info@ikigaibd.com | জাপানিজ শিক্ষা ব্যবস্থা দ্বারা অনুপ্রাণিত। |
| ChildCheer – Banasree | Banasree, Rampura, Dhaka | childcheer.org | প্রি-স্কুলিং এর পাশাপাশি এটি ডে-কেয়ার এবং ল্যাঙ্গুয়েজ থেরাপির কার্যক্রমও চালিয়ে থাকে। |
| ChildCheer – Uttara | House 54, Road 4, Sector 3, Uttara, Dhaka-1230 | childcheer.org | চাইল্ডকেয়ারের উত্তরা ব্রাঞ্চ। |
| Shemrock Uttara | Uttara, Dhaka | shemrock.com | দক্ষিণ এশিয়া জুড়ে কাজ করা SHEMROCK চেইনের অন্তর্ভূক্ত |
| Play School Mastermind (PSM) | H#40, R#07, S#13, Uttara, Dhaka | playschoolmastermind.com | পড়াশোনার পাশাপাশি মূল্যবোধের ওপর জোর দিয়ে থাকে। |
| Sanfort Play School | House 2, Road 9, Block D, Dhaka | dhaka@sanfortschool.in | Sanfort network এর অন্তর্ভূক্ত। খেলাভিত্তিক পড়াশোনার কার্যক্রম চালিয়ে থাকে। |
| Tranquil Centre | Dhaka | tranquilbd.com | প্রশান্তিময় পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে থাকে। |
| The New School Dhaka | House-41, Road-1/A, Block-I, Banani, Dhaka-1213 | 02 222270393 | দ্রুত শেখা ও খেলাভিত্তিক পরিবেশ তৈরিতে সচেষ্ট থাকে। |
| Kids Paradise BD | House 63, Road 15/A, Dhanmondi, Dhaka | +8801734888523, kidsparadisebd.net | প্রি-স্কুলের পাশাপাশি স্পিচ থেরাপিও দিয়ে থাকে। |
| Little Honey Bunny Preschool and Childcare | Dolphin Goli, Kalabagan, Dhaka | N/A | ৬ মাস থেকে ৬ বছর বয়সীদের জন্যে অর্ধদিবস এবং পূর্ণদিবসের প্রোগ্রাম দিয়ে থাকে। |
| Wee Learn Day Care (Gulshan/Motijheel/Niketon/BAF Shaheen) | Multiple branches: Motijheel, Gulshan, Niketon, BAF Shaheen College | N/A | প্রি-স্কুলিং এর পাশাপাশি ডে-কেয়ার সুবিধা আছে। |
| Stepping Stone Preschool & Daycare | Baro Bhuiyan, Dhaka | N/A | নৈতিক মূল্যবোধ এবং খেলাভিত্তিক শিক্ষা কার্যক্রম। |
| Name | Location | Contact Information | Description |
| Al Amin Institute | 34/A, Katalganj R/A, Road-4, Panchlaish, Chittagong | 01716207612 | প্রি প্লে, প্লে এবং নার্সারি প্রোগ্রাম আছে। |
| Neobee Playday School | Panchlaish, R/N 08, Chittagong-4000 | +8801347449472 | শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠা এবং স্বতস্ফূর্তভাবে কাজ করতে দেয়ায় উৎসাহিত করে। |
| Learning Tree School | 2022/1, Zakir Hossain Road East, Nasirabad, Chittagong-4209 | 01771323646, learningtreebd@yahoo.com | |
| Montessori Academy Chattogram | Lake Valley Residential Area, Khulshi, Chittagong | 01633-352222 | মন্টেসরি মেথডে শিশুশিক্ষা কার্যক্রম চালিয়ে থাকে। |
| Name | Location | Contact Information | Description |
| Green Fair Kindergarten | Anamika B-26/15, Shahi Eidgah, Sylhet | greenfairkindergarten.com | খেলাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রি-স্কুল কার্যক্রম চালানো হয়। |
| Holychild Kindergarten School | Joinpur, Shibbari, Dakshin Surma, Sylhet | holychildkgschool.edu.bd | খেলা এবং একটিভিটি ভিত্তিক কার্যক্রম। |
সাধারণত ২.৫ থেকে ৫ বছর বয়সী শিশুদের preschool বা playgroup পর্যায়ে নেওয়া হয়। তবে বয়সের পাশাপাশি শিশুর Pre-school Readiness দেখা জরুরি। সে বাবা-মা ছাড়া কিছু সময় থাকতে পারে কি না, নিজের প্রয়োজন বলতে পারে কি না, ছোট নির্দেশনা মানতে পারে কি না এসবও গুরুত্বপূর্ণ।
ভালো Pres-chool চেনার সবচেয়ে ভালো উপায় হলো সরাসরি দেখে আসা। ক্লাসরুমের পরিবেশ, শিক্ষক-শিশুর ইন্টারঅ্যাকশন, পরিচ্ছন্নতা, একটিভিটি ইত্যাদি দেখে সিদ্ধান্ত নিন।
না। ডে-কেয়ার মূলত শিশুর যত্ন ও নিরাপদ থাকার জায়গা। প্রি-স্কুল হলো কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় শেখা। তবে অনেক প্রতিষ্ঠানে দুটো সুবিধাই থাকে। ভর্তি করার আগে কারিকুলাম ও রুটিন জেনে নিন।
বাংলাদেশের প্রি-স্কুলগুলি বিভিন্ন ধরনের কারিকুলাম অনুসরণ করে। যেমন মন্টেসরি, কেমব্রিজ, কানাডিয়ান, সিঙ্গাপুর, ইসলামিক কারিকুলাম ইত্যাদি। আপনার শিশুর বয়স, পছন্দ এবং পরিবারের মূল্যবোধের সঙ্গে কোনটি সেটি বুঝে সিদ্ধান্ত নিন।
হ্যাঁ, এখন ঘরে বসেও অনলাইনে প্রি-স্কুল কোর্স করা যায়। বিশেষ করে যেসব শিশু এখনো সরাসরি স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয়, তাদের জন্য অনলাইন প্রি-স্কুল কোর্স খুবই ভালো অপশন হতে পারে। এতে শিশু ঘরের নিরাপদ ও পরিচিত পরিবেশে থেকে ধীরে ধীরে শেখার রুটিন, শিক্ষককে অনুসরণ করা, ছোট ছোট নির্দেশনা মানা, ছড়া, গল্প, রং, সংখ্যা, ভাষা ও সামাজিক আচরণের মতো বিষয়গুলোর সাথে পরিচিত হতে পারে।
আপনার সন্তান প্রি-স্কুলের জন্যে কতটা প্রস্তুত এটা জানতে আমাদের Early Learning Assessment এর জন্যে রেজিস্ট্রেশন করতে পারেন।
আর অনলাইন প্রি-স্কুলিং এর অভিজ্ঞতা লাভ করতে যুক্ত হতে পারেন Pre-school at home (ঘরে বসে প্রি-স্কুলিং) ফেসবুক গ্রুপে।
আপনার সন্তানের শেখার যাত্রা আনন্দময় হোক।